সেঞ্চুরির মেলায় রনির ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন শুরু করেছিলেন ১০৩ রান নিয়ে। ঢাকা বিভাগের রনি তালুকদার ডাবল সেঞ্চুরি পেয়ে গেলেন লাঞ্চের ঘণ্টা খানেক পরেই। পরে সেঞ্চুরি পেয়েছেন ২২৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে রনির সঙ্গী রকিবুল হাসানও। কাল মিরপুরে l প্রথম আলো
দিন শুরু করেছিলেন ১০৩ রান নিয়ে। ঢাকা বিভাগের রনি তালুকদার ডাবল সেঞ্চুরি পেয়ে গেলেন লাঞ্চের ঘণ্টা খানেক পরেই। পরে সেঞ্চুরি পেয়েছেন ২২৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে রনির সঙ্গী রকিবুল হাসানও। কাল মিরপুরে l প্রথম আলো

রান যখন ৯০-এর ঘরে কে না ঘাবড়ায়! নড়বড়ে নব্বই শব্দযুগল তো এমনিতেই আসেনি ক্রিকেট অভিধানে! রনি তালুকদারের রান তখন আবার ১৯০-এর ঘরে। প্রথম

.
.

শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটা হাতছোঁয়া দূরত্বে। একটু নার্ভাস হয়েই কিনা ১৯১ রানে স্লিপে একটা সুযোগ দিয়েছিলেন ঢাকা বিভাগের ওপেনার। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ বরিশালের খেলোয়াড়েরা ব্যর্থ হলেন ফিল্ডিংয়েও। এরপর আর ২০০ ছুঁতে সময় নিলেন না ফর্মে থাকা রনি। পরের ওভারে অফ স্পিনার ফরিদউদ্দিন মাসুদকে চার বলের মধ্যে দুটি চার মেরে এই ডানহাতি ব্যাটসম্যান পেয়ে যান ডাবল সেঞ্চুরি।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রনির ডাবল সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন রকিবুল হাসানও। ঢাকা বিভাগও দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৯১ রানে। বরিশালের প্রথম ইনিংস থেকে ৪৫২ রানে এগিয়ে যাওয়া ঢাকা আজ পেয়ে যেতে পারে তৃতীয় সেঞ্চুরিয়ানকেও। দিন শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন তাইবুর পারভেজ। রনির ডাবল সেঞ্চুরির দিনে কাল জাতীয় লিগে সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরান ও নুরুল হাসানও। বিকেএসপির দুই নম্বর মাঠে ৮ উইকেটে ৫৩৬ রান তুলে ইনিংস ঘোষণা করার পর সিলেটের ৪ উইকেট তুলে নিয়েছে খুলনা। বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় ইনিংসে ১১৫ রান তুলে দিন শেষে ১৯৯ রানে এগিয়ে ঢাকা মহানগর। ফতুল্লায় চট্টগ্রামকে ১০৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পেয়েছে রংপুর।

তুষার ইমরান: ১৭৭*
তুষার ইমরান: ১৭৭*


মিরপুরে বিনা উইকেটে ১৮০ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বিভাগ প্রথম উইকেট হারায় আরও ১৭ রান যোগ করে। দিনের ষষ্ঠ ওভারে মজিদের আউটের পর দ্বিতীয় উইকেটে ২২৬ রান যোগ করেন রনি ও রকিবুল। জাতীয় লিগে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। ১১৭ বলে সেঞ্চুরি ছোঁয়া রকিবুল পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি। ২৫২ বলে ডাবল সেঞ্চুরি ছোঁয়া রনি থেমেছেন ২২৭ রানে। ডাবল সেঞ্চুরির পর ১৪ বলে ২৭ রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান, যার মধ্যে ৩টি ছয়। ২৬৬ বলের ইনিংসে এই তিন ছক্কা ছাড়াও ২৬টি চার মেরেছেন রনি। এর আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১৭৬, করেছিলেন বরিশাল বিভাগের হয়ে ২০০৮-০৯ মৌসুমে।
বিকেএসপিতে খুলনার দুই সেঞ্চুরিয়ান তুষার ও নুরুল পঞ্চম উইকেটে যোগ করেন ২৩৮ রান। নুরুল ক্যারিয়ার-সর্বোচ্চ ১১৫ রান করে আউট হয়ে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তুষার। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যানের এটি ১৬তম প্রথম শ্রেণির ও ১০ম জাতীয় লিগ সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-বরিশাল, মিরপুর
বরিশাল ১ম ইনিংস: ১৩৯।

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১২৮.৪ ওভারে ৫৯১/৪ (রনি ২২৭, রকিবুল ১৪৫, তাইবুর ৮৫*, মজিদ ৭৬, শুভাগত ৪০*; আল আমিন ১/৭৯, ফরিদউদ্দিন ১/৯৯, কামরুল ১/১১৫, নাসুম ১/১৩৭)।
রংপুর-চট্টগ্রাম, ফতুল্লা
রংপুর ১ম ইনিংস: ১১২.৫ ওভারে ২৬৯ (নাঈম ১০৭, সোহরাওয়ার্দী ৬২, মাহমুদুল ৩০, বিশ্বনাথ ২১; আলাউদ্দিন ৪/৪৯, মনিরুজ্জামান ৩/৪৭, ফয়সাল ২/৩০, নূর ১/৫৮)।

চট্টগ্রাম ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১০৭ (ইরফান ৩২, মাহাবুবুল ১৯; শুভাশিস ৩/৩৭, বিশ্বনাথ ২/১, আরিফুল ২/৩২, সোহরাওয়ার্দী ১/৬, মাহমুদুল ১/১২, সাজেদুল ১/১৯)।
খুলনা-সিলেট, বিকেএসপি-২
খুলনা ১ম ইনিংস: ১৫৬ ওভারে ৫৩৬/৮ ডি. (তুষার ১৭৭*, নুরুল ১১৫, ইমরুল ৬৩, অমিত ৬০, মিঠুন ৫৭; অলক ৩/৭৬, সাদিকুর ৩/১০৮, এনামুল ১/১০৪, নাবিল ১/১২০)।

সিলেট ১ম ইনিংস: ২২ ওভারে ৮৬/৪ (সায়েম ৪৪, এনামুল ২৩; রবি ২/৭, রাসেল ১/১৪, রাজ্জাক ১/৩০)।
ঢাকা মহানগর-রাজশাহী, বিকেএসপি-৩
ঢাকা মহানগর: ৩০২ ও ২৯.৪ ওভারে ১১৫/৩ (সৈকত ৪৬, মারুফ ৪৬; সাকলাইন ৩/৪৭)।

রাজশাহী ১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২১৮ (জুনায়েদ ৫৫, জুবায়ের ৫৪, মুক্তার ৩৭*, ফরহাদ হোসেন ৩০; শরীফউল্লাহ ৩/৪৪, শহীদ ৩/৮৬, আসিফ ২/২৩, সৈকত ১/১৯, ইলিয়াস ১/৩৫)।