সেঞ্চুরিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইনিংসেই ২০১৫ সালকে ছাড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা! ২০১৫ সালে আট টেস্টে একবারও তিন অঙ্ক ছোঁয়নি দক্ষিণ আফ্রিকার কোনো জুটি। এবার বছরের প্রথম টেস্টে সেঞ্চুরি জুটি গড়লেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালের আগে সর্বশেষ ১৯৬৩ সালে কোনো সেঞ্চুরি জুটি দেখেনি প্রোটিয়ারা। অবশ্য ওই বছর মাত্র একটি টেস্টই খেলে দক্ষিণ আফ্রিকা। বছরে কমপক্ষে ১০০টি জুটি—এমন মানদণ্ড বেঁধে দিলে সবচেয়ে বেশি দুবার সেঞ্চুরি জুটিহীন বছর কাটিয়েছে প্রোটিয়ারা। গত বছর ১১৪টি জুটিতে সেঞ্চুরিহীন থাকার আগে ১৯১২ সালে ১১০ সেঞ্চুরিহীন জুটি দেখেছে দলটি। ঘটনাচক্রে দুবারই প্রোটিয়াদের সর্বোচ্চ জুটি ৯৭ রানের। এ ছাড়া মাত্র একটি দলই বছরে শতাধিক জুটি গড়ে একবারও সেঞ্চুরি পায়নি, সেটি বাংলাদেশ। ২০০২ সালে ৮ টেস্টে বাংলাদেশের ১৬০টি জুটিতে সর্বোচ্চ ৮৪ রান এসেছিল।