সেমিফাইনালের পথে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছে কোহলি। ছবি: রয়টার্স
দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছে কোহলি। ছবি: রয়টার্স

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের গল্প প্রথমার্ধেই লেখা হয়ে গেছে। অবিশ্বাস্য কোনো বোলিং নৈপুণ্যই শুধু বাঁচাতে পারত দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু স্বাভাবিক বোলিংও করতে পারল না প্রোটিয়ারা। ১৯২ রানের লক্ষ্যে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে ভারত। সেমিফাইনালে যেতে মাত্র ৪১ রান দরকার ভারতের।

রোহিত শর্মা আউট হওয়ার পর ম্যাচটি জমবে বলে মনে হচ্ছিল। কিন্তু ২৩ রানে ভারতের প্রথম উইকেট তুলে নেওয়ার পরই যেন সব ক্ষমতা শেষ হয়ে গেল প্রোটিয়া বোলারের। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটের সামনে অসহায় হয়ে পড়লেন কাগিসো রাবাদা, মরনে মরকেলরা। যে কয়েকটা ‘হাফ-চান্স’ এসেছিল, সেগুলোও নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কোহলি-ধাওয়ানও ধীরে সুস্থের লক্ষ্যের দিকে এগিয়েছেন। অবশ্য মাত্র ১৯২ রানের লক্ষ্যে ঝুঁকি নেওয়ারও তো দরকার হয়নি তাঁদের।
ধাওয়ানের (৭৮) আউটে ১২৮ রানের দ্বিতীয় উইকেট জুটিটা থেমেছে। কিন্তু কোহলি তো এখনো আছেন ৫৭ রানে। ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের বাকিদের কথা না হয় না-ই তোলা যাক!