সেরা টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবিংশ শতাব্দীর সেরা ক্রিকেটার কে—এই প্রশ্নে পাঠকদের অনলাইনে ভোটাভুটির সুযোগ করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাঠকেরা নির্বাচিত করেছেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারকে। ২৩ শতাংশ ভোট পেয়েছেন টেন্ডুলকার। ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তিনে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট পেয়েছেন ১৩ শতাংশ ভোট। চার ও পাঁচে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১১%) ও দক্ষিণ আফ্রিকা জ্যাক ক্যালিস (১১%)। ইয়াহু নিউজ।