সেরা তিনে থাকত আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

অপরাধ করেছিলেন, সেই অপরাধের শাস্তিও পেয়েছেন। মোহাম্মদ আমিরের ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে তারপরও অনেক বিতর্ক। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই পেসারের ফেরাটা কীভাবে দেখছেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি?
আমিরকে ফিরতে দেখে আমি খুব খুশি। সে তার ভুল বুঝতে পেরেছে, নিজেকে শুধরেছে এবং তারপর ফিরেছে। ও দারুণ বোলার, বিশ্বমানের। এই পাঁচ বছর যদি সে খেলত, এখন বিশ্বের সেরা তিনজন বোলারের মধ্যে থাকত। ওর প্রতিভা আছে, গতি আছে, দুদিকেই বল সুইং করাতে পারে, ভালো বাউন্সার-ইয়র্কার দেয়। এই পর্যায়ের ক্রিকেটে ফেরার জন্য সে অনেক পরিশ্রম করেছে, সাহস দেখিয়েছে। আমার শুভকামনা রইল ওর জন্য।

* কাল লা মেরিডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে