সেরা নতুন মুখ রাবাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে অভিষেকেই ৮ ওভারে ১৬ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট। গত জুলাইয়ে মিরপুরে এমন হইচই তুলেই ওয়ানডে অভিষেক হয়েছিল কাগিসো রাবাদার। দক্ষিণ আফ্রিকান তরুণ ফাস্ট বোলার পরের ৯ ম্যাচে নিয়েছেন আরও ১৫ উইকেট। সুযোগ পেয়েছেন টেস্ট দলেও। বছরজুড়ে ভালো খেলার পুরস্কারও পেলেন রাবাদা। পরশু দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা নতুন মুখ নির্বাচিত হয়েছেন। পুরস্কার রজনীতে সবচেয়ে বড় স্বীকৃতি বর্ষসেরা তারকা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো।