সেরা নাচিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ বললে যে দু-তিনটি ছবি প্রথমে মনে ভেসে আসে, তার মধ্যে ক্রিকেট ও সি-বিচের সঙ্গে আর একটি বিষয় থাকে—নাচ-গান। ক্যারিবীয়দের মাঠের ক্রিকেটেও এই উৎসব-উৎসব ভাবটা থাকে। বিশ্বকাপ জয়ের পর ক্রিস গেইলের গ্যাংনাম হোক, আর ডোয়াইন ব্রাভোর উইকেট পাওয়া বা ক্যাচ ধরার পরের অদ্ভুত নাচ—মাঠে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার থাকবেন আর উৎসব হবে না, তা কি হয়! কিন্তু এঁদের মধ্যে সবচেয়ে ভালো কে? ক্রিকেটে তো সংখ্যা, রেকর্ড দিয়ে বিচার করা যায়। কিন্তু নাচ-গান? ডোয়াইন ব্রাভো আপনাকে কিছুটা ধারণা দিতে পারেন। ক্রিকইনফোকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের মাঠের বাইরের জীবনই বেশি উঠে এসেছে। একটু আশ্চর্যও হতে পারেন, বিশ্বকাপ উপলক্ষে ‘চ্যাম্পিয়ন’ গানটি গাওয়া ব্রাভো অবশ্য গান গাওয়ার দক্ষতায় নিজেকে সেরা ভাবেন না। সেখানে গেইল, স্যামিদের অনেক এগিয়ে রাখছেন। কিন্তু নাচ? এখানে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে নিজেকে অদ্বিতীয় ঘোষণা দিয়ে রাখছেন ব্রাভো। ক্রিকইনফো।