ইউনিস খানের টেস্ট অভিষেক ২০০০ সালে। মিসবাহ-উল-হক টেস্ট আঙিনায় আসেন এক বছর পর। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনটা এক বছর আগে-পরে হলেও পাকিস্তানি ক্রিকেটের দুই মহিরুহ বিদায় নিচ্ছেন একসঙ্গেই। গতকাল শুরু ডমিনিকা টেস্ট দিয়েই বিদায়ঘণ্টা বাজছে তাঁদের। মিসবাহ-ইউনিস একসঙ্গে টেস্ট খেলেছেন ৬৭টি। ডমিনিকা টেস্টের আগে দুজন একসঙ্গে ব্যাট করেছেন মাত্র ৫২ বার। তবে ৫২ বার একসঙ্গে ব্যাটিং করেই ১৫টি সেঞ্চুরি জুটি দুজনের। টেস্ট ইতিহাসে মাত্র চারটি জুটিরই এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে। গড়ে প্রতি ৩.৪৭ ইনিংসে একবার সেঞ্চুরি পেরিয়েছে মিসবাহ-ইউনিস জুটি। সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি জুটির মালিক রাহুল দ্রাবিড়-শচীন টেন্ডুলকার প্রতি ৭.১৫ ইনিংসে পেরিয়েছেন ১০০ রান।
টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি
১০০ জুটি দল ইনিংস
২০ দ্রাবিড়-টেন্ডুলকার ভারত ১৪৩
১৯ জয়াবর্ধনে-সাঙ্গাকারা শ্রীলঙ্কা ১২০
১৬ গ্রিনিজ-হেইন্স ও. ইন্ডিজ ১৪৮
১৬ হেইডেন-পন্টিং অস্ট্রেলিয়া ৭৬
১৫ হবস-সাটক্লিফ ইংল্যান্ড ৩৯
১৫ মিসবাহ-ইউনিস পাকিস্তান ৫২
ডমিনিকা টেস্ট শুরুর আগে