প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ উইকেটের বেশি পাননি কোনো বোলার। তবুও ডানেডিনের প্রথম টেস্টটা নিউজিল্যান্ড জিতেছে ১২২ রানে। দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে নিউজিল্যান্ডের সেরা বোলিং টিম সাউদির। নিউজিল্যান্ড টেস্ট জিতেছে এমন ম্যাচে সেরা বোলিংয়ের তালিকায় সাউদির বোলিংই আছে একেবারে তলানিতে। এর আগে ২০১০ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সাউদিরই নেওয়া ৪১ রানে ৩ উইকেটই ছিল সবার নিচে। সব মিলিয়ে রেকর্ডটা ২০০০ সালের বিতর্কিত সেঞ্চুরিয়ন টেস্টের। এক ইনিংস করে ছেড়ে দেওয়া ম্যাচটি ইংল্যান্ড জেতে ২ উইকেটে। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে ৪২ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন অ্যালান মুলালি। সব ইনিংস খেলা হয়েছে এমন ম্যাচে রেকর্ডটা ১০৭ রানে ৩ উইকেট (ডেভিড ব্রাউন, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬৮)।