সেরা 'বুড়ো' বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। পরশু শেষ হওয়া গল টেস্টে ৯ উইকেট রঙ্গনা হেরাথকে বাঁহাতি স্পিনারদের চূড়ায় বসিয়েছে। ৭৯ টেস্টে ৩৬৬ উইকেট, এর মধ্যে ১০৫টি উইকেটই ৩৭তম জন্মদিনের পর। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে মাত্র চারজন বোলার ৩৭তম জন্মদিনের পর ১০০ উইকেট পেয়েছেন। প্রথমজন কিংবদন্তি ইংলিশ বোলার সিডনি বার্নস। অনেকের মতে ক্রিকেট ইতিহাসের সেরা বোলার, যিনি মাত্র ২৭ টেস্টে পেয়েছিলেন ১৮৯ উইকেট! এর ১২২টিই আবার বয়স ৩৭ হয়ে যাওয়ার পর! অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট ২১৬ উইকেটের ১৮১টি পেয়েছেন বয়স ৩৭ হয়ে যাওয়ার পর! ৩৭তম জন্মদিনের পর সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা গ্রিমেটের দখলেই। এ ছাড়া ১০০ উইকেট পেয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের ল্যান্স গিবস।
৩৭তম জন্মদিনের পর ১০০ উইকেট
টেস্ট উইকেট সেরা গড় ৫/১০
ক্ল্যারি গ্রিমেট (অস্ট্রেলিয়া) ৩১ ১৮১ ৭/৪০ ২৩.৪৫ ১৭/৬
সিডনি বার্নস (ইংল্যান্ড) ১৫ ১২২ ৯/১০৩ ১৪.০৮ ১৬/৬
রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ২১ ১০৫ ৮/৬৩ ২৪.০১ ৮/৩
ল্যান্স গিবস (ও. ইন্ডিজ) ২৮ ১০০ ৭/৯৮ ৩১.৬৭ ৫/০