সেশনটা পুরোপুরি বাংলাদেশের হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০৭ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক। ছবি: এএফপি।
১০৭ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক। ছবি: এএফপি।

সকালের সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে মধ্যাহ্নবিরতির পর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম আলো ছড়িয়েছেন ভালোভাবেই। পাল্টা আক্রমণে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞতম ক্রিকেটার। কিন্তু জুটির শেষটা হয়েছে খুব বাজে ভাবে।
৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। উইকেটে পুরোপুরি থিতু হয়ে গিয়েছিলেন। কোথায় নিজের ইনিংসটাকে আরও বড় করবেন, তা নয়, অশ্বিনের বলে বাজে একটা শট খেলে উইকেট দিয়ে এলেন! ১০৩ বলে, ১৪ চারে সাজানো ইনিংসটি শেষ হলো মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে।
সাকিবের পর ফিরে গেছেন সাব্বির রহমানও। মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ১৯ রান যোগ করেন সাব্বির। কিন্তু তারপর তিনিও ১৬ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু  হয়ে যান। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে ১২১ রান তুললেও ২ উইকেট হারিয়ে ফেলায় এটিকে পুরোপুরি নিজেদের সেশন বলতে পারছে না বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়ছেন মুশফিকুর রহিম। ১১৯ বল খেলে ৪৭ রানে অপরাজিত অধিনায়ক। মিরাজ অপরাজিত ৯ রানে। চা বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৪৬।