সোবার্স-টিসেরা ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় সিরিজের নামকরণের একটা চল শুরু হয়েছে ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে। এরই ধারাবাহিকতায় পরশু এক অনুষ্ঠানে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজের নাম রাখা হলো দুজন কীর্তিমান খেলোয়াড়ের নামে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাইকেল টিসেরার নামে সিরিজটির নামকরণ করা হয়েছে সোবার্স-টিসেরা ট্রফি। সিরিজের প্রথম টেস্ট ১৪ অক্টোবর। টেস্ট সিরিজের পর হবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ক্রিকইনফো।