সোহাগের চতুর্থ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগ গাজী যখন ক্রিজে আসেন ২১৩ রানেই ৬ উইকেট নেই প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। ৩৪ রানের মধ্যেই সোহাগকে রেখে আউট জিয়াউর রহমান ও আবদুর রাজ্জাকও। ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে পরশু প্রথম দিন শেষ করা সেই দক্ষিণাঞ্চল কাল ফতুল্লায় অলআউট হলো আরও ৯৭ রান যোগ করে। এই রানের ৮৪-ই করেছেন প্রথম দিন শেষে ২৪ রানে অপরাজিত সোহাগ। জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনিং অলরাউন্ডার আউট হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট চতুর্থ সেঞ্চুরি করে।
নবম উইকেটে আল আমিন হোসেনকে নিয়ে ১০৫ রান যোগ করা সোহাগ ১১৩ বলে ১১ চার ও ৫ ছয়ে করেছেন ১০৮ রান। পরে ১টি উইকেটও নিয়েছেন অফ স্পিন বোলিংয়ে। বিসিবি উত্তরাঞ্চল দ্বিতীয় দিনটা শেষ করেছে ৫ উইকেটে ১৬১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল: ১০৮.৫ ওভারে ৩৫২ (সোহাগ ১০৮, এনামুল ৯৪, নুরুল ৭৮, জিয়া ৩৮; আরিফুল ৬/৭৫, সাকলাইন ২/৪৫)। উত্তরাঞ্চল: ৬৪ ওভারে ১৬১/৫ (নাঈম ৪২*, জুনায়েদ ৩০; রাজ্জাক ২/৪০, সোহাগ ১/২৭, আল আমিন ১/৪২)।