সৌম্যর সিরিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাশিম আমলা নন, নন ফ্যাফ ডু প্লেসি কিংবা জেপি ডুমিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক সৌম্য সরকার। মাত্রই ১৬ ওয়ানডের ক্যারিয়ারে নিজেকে চিনিয়েছেন, দিনকে দিন হয়ে উঠছেন দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ৮২.০০ গড়ে করেছিলেন ১৬৪ রান। ভারতের বিপক্ষে সিরিজে ৪২.৬৬ গড়ে ১২৮। আর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন ২০৫ রান। গড় ১০২.৫০। হয়েছেন সিরিজ-সেরা!
