সৌরভ গাঙ্গুলির মহানুভবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি খেলোয়াড় হিসেবে গ্রেট। মানুষ হিসেবেও তিনি যে মহানুভব, সেটা তিনি প্রমাণ দিলেন দারুণভাবেই। ভারতের সাবেক খেলোয়াড় হিসেবে বোর্ড থেকে প্রাপ্ত পেনশনের একটা অংশ তিনি অঙ্কিত কেশরির পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ক্রিকেট মাঠে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন এই অঙ্কিত। বাংলা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক অঙ্কিতের মৃত্যু শোকে মুহ্যমান করেছে গোটা ভারতকেই। পশ্চিমবঙ্গের এই তরুণ উদীয়মান প্রতিভার দুঃখজনক মৃত্যু ছুঁয়ে গিয়েছে সৌরভকেও। আপ্লুত সৌরভ অঙ্কিতের প্রতি ভালোবাসা থেকেই এ বছর প্রাপ্য ৵ পেনশনের পুরোটাই মৃতের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সৌরভ এখানেই থেমে যাচ্ছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রাপ্য পেনশনের বাকি টাকা দিয়ে একটি ট্রাস্টও তৈরি করে দিচ্ছেন। সেই ট্রাস্ট এখন থেকে পশ্চিম বঙ্গের ক্রিকেট মাঠে আহত সব ক্রিকেটারের চিকিৎসার ব্যয়ভার বহন করবে।
উল্লেখ্য, সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে সৌরভ প্রতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা পেনশন হিসেবে পান। সূত্র: পিটিআই।