আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের অংশ ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও অংশ হলেন হ্যাটট্রিকের। দুবার হ্যাটট্রিকের পথে বোলারের দ্বিতীয় শিকার ছিলেন মাশরাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে শুধু এই দুবারই নয়, মাশরাফি আরও তিনবার প্রথম বলে আউট হয়েছেন। টি-টোয়েন্টিতে মাশরাফির চেয়ে বেশিবার ‘গোল্ডেন ডাক’ বা প্রথম বলে আউট হয়েছেন শুধু শহীদ আফ্রিদি। ৯৮ ম্যাচে ৯০ বার ব্যাটিং করে ছয়টি গোল্ডেন ডাক পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের। মাশরাফির পাঁচটি গোল্ডেন ডাক ৫৪ ম্যাচের ৩৯ ইনিংসে। শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানও পাঁচবার প্রথম বলে আউট হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি গোল্ডেন ডাক
৬
শহীদ আফ্রিদি
পাকিস্তান
ম্যাচ: ৯৮
ইনিংস: ৯০
৫
মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশ
ম্যাচ: ৫৪
ইনিংস: ৩৯
৫
তিলকরত্নে দিলশান
শ্রীলঙ্কা
ম্যাচ: ৮০
ইনিংস: ৭৯
৪
লুক রাইট
ইংল্যান্ড
ম্যাচ: ৫১
ইনিংস: ৪৪
৪
উমর আকমল
পাকিস্তান
ম্যাচ: ৮২
ইনিংস: ৭৭