প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে এর আগে দেশে ফিরে গেছেন অফস্পিনার সোহাগ গাজী। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার একই অভিযোগে অভিযুক্ত হলেন পেসার আল আমিনও।
সেন্ট ভিনসেন্ট টেস্টের পঞ্চম দিন শেষে আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট দিয়েছেন আম্পায়াররা। সেটি বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে কাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি। তবে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও এখনই দেশে ফিরে যাচ্ছেন না আল আমিন। দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় রাখা হচ্ছে তাঁকে।
আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার ২১ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আল আমিনকে। এই পরীক্ষার ফল জানতে পারার আগ পর্যন্ত আল-আমিন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন।