সোহেলের বদলি জুনাইদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১, চোটের কারণে বাংলাদেশ সফরের ঠিক আগ মুহূর্তে পাকিস্তান দল থেকে ছিটকে গেলেন জুনাইদ খান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে বাংলাদেশে আসেন আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ খলিল।
২০১৫, প্রায় সাড়ে তিন বছর পর আবার পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে পাকিস্তান। পাকিস্তান দল ঢাকার বিমানে চড়ার আগে সেই জুনাইদই পেলেন সুখবর। পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের পর সফরের ওয়ানডে দলেও সুযোগ পেলেন জুনাইদ। এবার ফাস্ট বোলার সোহেল খানের চোট সুযোগ করে দিল হাঁটু ও ঊরুর চোটে বিশ্বকাপ মিস করা জুনাইদকে।
৩১ বছর বয়সী সোহেল খান বাদ পড়েছেন পিঠের চোটে। গত শুক্রবার প্রস্তুতি ক্যাম্পে পিঠের ব্যথায় ৪ ওভার বোলিং করেই নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন সোহেল। মেডিকেল পরীক্ষার পর সোহেলকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়। পরশু রাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দেয় জুনাইদকে ওয়ানডে দলে নেওয়ার। ক্রিকইনফো।