সর্বশেষ আপডেট: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত

ডাবলিনের মালাহাইডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে—
* ক্রিকেট আয়ারল্যান্ড টুইট করেছে, শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত। বৃষ্টির কাছে আরও একবার হার মেনেছে ক্রিকেট! ডাবলিনেই বাংলাদেশের পরের ম্যাচ বুধবার। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
* বাংলাদেশ সময় ১১টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত হতে পারে। বৃষ্টি এখনো থামেনি। থামলে অন্তত ৪৫ মিনিট সময় লাগবে মাঠ তৈরি হতে। তাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় বোঝা যাবে কী হতে চলেছে ম্যাচের ভাগ্য।
* তীব্রতা কমেছে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই উইকেট আচ্ছাদনে ঢাকা।
* বৃষ্টি ধীরে ধীরে কমলেও মাঠ তৈরি হতে কতক্ষণ লাগবে সেটি অনিশ্চিত। আম্পায়াররা আউটফিল্ড দেখেছেন। তবে ম্যাচ শুরুর কোনো আভাস নেই।
* তামিম অপরাজিত ৬৪ রানে আর মাহমুদউল্লাহর রান ৪৩। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি যোগ করেছে ৮৭ রান।
* বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠছে তখনই বৃষ্টির উপদ্রব। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের রান ৩১.১ ওভারে ১৫৭/৪।
* বাংলাদেশের স্কোর: ২৭ ওভারে ১৪১/৪।
* মাহমুদউল্লাহ অপরাজিত ৩৭ রানে। তামিম-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি যোগ করেছে ৬৭ রান।
* ম্যাকারথিকে বাউন্ডারি মেরে ফিফটি পূর্ণ করলেন তামিম। বাঁহাতি ওপেনারের এটা ৩৫তম ওয়ানডে ফিফটি। তামিম অপরাজিত ৭৭ বলে ৫৪ রান করে।
* তামিম অপরাজিত ৩৮ ও মাহমুদউল্লাহ ২৭ রানে। বাংলাদেশ ২৩ ওভারে ১১৫/৪।
* অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে বিপর্যয় সামাল দিচ্ছেন তামিম ও মাহমুদউল্লাহ।
* আশার বাতি হয়ে তামিম অপরাজিত ৩০ রানে। বাংলাদেশ ১৫ ওভারে ৭০/৪।
* উইকেট পতন: ১-৮, ২-৯, ৩-৪৭, ৪-৭০।
* ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। চেজকে অহেতুক ‘চেজ’ করতে গিয়ে আউট বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান (১৪)।
* বাংলাদেশের রান ১১.৩ ওভারে ৫১/৩।
* ফিরে গেলেন মুশফিক। থার্ডম্যান দিয়ে কাট করতে চেয়েছিলেন। ম্যাকারথির বলটা ব্যাটের কানায় লেগে স্লিপে উইলসনের ক্যাচ হলেন মুশফিক (১৩)।
* ১০.১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৭। তামিম ২৫*, মুশফিক ১৩*।
* তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
* চেজকে তুলে মারতে গিয়ে কোনো রান না করেই আউট সাব্বির! বাংলাদেশের স্কোর ৩.২ ওভারে ৯/২।
* বাংলাদেশের রান ৩ ওভারে ৯/১।
* সৌম্য করেছেন ৫ রান।
* পেটার চেজের শর্ট বলটা সৌম্যর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার নিল ও’বায়েনের গ্লাভসে।
* টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে আয়ারল্যান্ড।