সৌরভকে অবাক করেছে ভারতের রান তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভকে অবাক করেছে ভারতের ব্যাটিং। ফাইল ছবি
সৌরভকে অবাক করেছে ভারতের ব্যাটিং। ফাইল ছবি
>

সৌরভ গাঙ্গুলীকে প্রচণ্ড অবাক করেছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রান তাড়া। তিনি মনে করেন, এর চেয়ে যদি ভারত ৩০০ রানে অলআউট হয়ে যেত, সেটিই ভালো ছিল। হাতে ৫ উইকেট রেখে দেওয়াটা দৃষ্টিকটু ঠেকছে তাঁর কাছে।

সৌরভ গাঙ্গুলীর কাছে রীতিমতো দৃষ্টিকটু ঠেকছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রান তাড়া। তাঁর মতে, হাতে ৫ উইকেট থেকে গেল কিন্তু রান তাড়া হলো না, এটা অবাক করার মতোই।

ভারতের সাবেক অধিনায়ক দোষ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেই, ‘পান্ডিয়া-ঋষভরা যেখানে আউট হয়ে চলে এল, সেখানে ধোনির একটা বড় ভূমিকা রাখার দরকার ছিল, কিন্তু সেটি সে করতে পারেনি।’

ভারতে যেভাবে রান তাড়া করেছে, সেটি নিয়ে হতাশ সৌরভ, ‘এর চেয়ে ভারত যদি ৩০০ রানে অলআউট হয়ে যেত, তাহলে এতটা খারাপ দেখাত না। কিন্তু হাতে ৫ উইকেট রেখে রান তাড়ায় অবাক হয়েছি।’ কাল এজবাস্টনে ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাব ভারত শেষ অবধি হাতে ৫ উইকেট রেখে ৩০৬ রানে থামে। তবে সবাই অবাক হয়েছে, ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ কাল মাত্র একটি ছক্কা মারতে পেরেছে বলে। আরও অবাক করার বিষয় ছিল শেষ ৫ ওভারে মাত্র ৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। যখন রান তাড়া করতে গিয়ে মারমুখী হতে হবে, সেখানে ধোনি আর কেদার যাদবের জুটিটি দাঁড়িয়েছিল ৩১ বলে ৩৭ রানের।

২০১৯ বিশ্বকাপে কালই প্রথম হার দেখেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে হারটা কোহলিদের বিশ্বকাপযাত্রায় একটা ধাক্কাই মনে করেন সৌরভ, ‘একটি শক্তিশালী দলের বিপক্ষে রান তাড়ার সুযোগটা এই প্রথম এসেছিল ভারতের জন্য। কিন্তু তারা সফল হতে পারল না।’