স্কটল্যান্ডের 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ওয়ানডে জিতল স্কটল্যান্ড। ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটে ওয়ানডে অভিষিক্ত দলটি পরশু হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। এডিনবরায় দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে স্কটিশরা। ২৪ বারের চেষ্টায় এই প্রথম কোনো টেস্ট দলকে হারাল স্কটল্যান্ড। গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও তার ওয়ানডে মর্যাদা ছিল না।

কাইল কোয়েটজারের ১০৯ রান এবং ক্রেগ ওয়ালেস ও মাইকেল লিস্কের ফিফটিতে ৬ উইকেটে ৩১৭ রান তোলে স্কটল্যান্ড। বৃষ্টির কারণে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৯৯ রান। জিম্বাবুইয়ানরা অলআউট হয় ২৭২ রানে। ক্রিকইনফো।