স্কটিশদেরও উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটিশ ব্যাটারের দেওয়া ফিরতি ক্যাচটা নিতে পারলেন না ফাহিমা। কিন্তু জয়টাকে হাতের মুঠো গলে পড়তে দেয়নি ফাহিমার দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই টানা দ্বিতীয় জয় পেয়েছে কাল বাংলাদেশ l আইসিসি
স্কটিশ ব্যাটারের দেওয়া ফিরতি ক্যাচটা নিতে পারলেন না ফাহিমা। কিন্তু জয়টাকে হাতের মুঠো গলে পড়তে দেয়নি ফাহিমার দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই টানা দ্বিতীয় জয় পেয়েছে কাল বাংলাদেশ l আইসিসি

প্রথম ম্যাচে উড়ে গিয়েছিল থাইল্যান্ড। কাল দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের মেয়েদের কাছে উড়ে গেল স্কটল্যান্ড। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপ থেকে সেমিফাইনাল খেলা মোটামুটি নিশ্চিতই করে ফেললেন জাহানারা-আয়েশা-শারমিনরা।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টসজয়ী অধিনায়ক জাহানারা আলম। কিন্তু বাংলাদেশের মেয়েদের ক্ষুরধার বোলিংয়ের সামনে রীতিমতো অসহায়ই ছিল স্কটিশরা। একমাত্র ক্যাথরিন ব্রাইস (১২) ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ১৯.৫ ওভারে তারা অলআউট হয়ে যায় ৫৩ রানে। বাংলাদেশের লেগ স্পিনার রুমানা আহমেদ ৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে আতঙ্ক ছড়ান স্কটিশদের ব্যাটিংয়ে। আতঙ্ক ছড়িয়েছেন আরেক স্পিনার খাদিজাতুল কুবরাও। তিনি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাহানারা, পান্না ও ফাহিমা।
৫৪ রানের লক্ষ্যমাত্রার ৫৩ রানই তুলে ফেলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আখতার। তাও ৬৯ বলে। ১০ উইকেটে জয়টা যখন প্রায় নিশ্চিত, তখনই পরপর দুই উইকেট পড়ে যায় বাংলাদেশের। ২৪ রান করে আয়েশা হন রানআউট। পরের বলেই র্যাচেল স্কোলসের বলে আবতাহা মাকসুদকে ক্যাচ দেন আরেক ওপেনার শারমিন। জয়ের জন্য অপেক্ষা বাড়ে ৭ বলের। দলের জয়সূচক রানটা আসে রুমানা আহমেদের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড: ১৯.১ ওভারে ৫৩ (ব্রাইস ১২, রুমানা ৩/৯, কুবরা ২/১৩, জাহানারা ১/৫, ফাহিমা ১/৫, পান্না ১/১২)। বাংলাদেশ: ১২.৪ ওভারে ৫৪/২ (শারমিন ২৬, আয়েশা ২৪, স্কোলস ১/৬)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: রুমানা আহমেদ।