স্কুল ক্রিকেটে হাবিবুরের ২৭৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল ক্রিকেটে এ বছরই প্রথম। সেটিতেই বিরাট এক কীর্তি হাবিবুর রহমানের। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ২৭৫ রানের এক ইনিংস খেলেছে শামসুল হক খান স্কুলের দশম শ্রেণির এই ছাত্র। ১১০ বলের ইনিংসে ছিল ৩২টি চার ও ২২টি ছয়। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে হাবিবুরের স্কুল ৪৫ ওভারে অলআউট হওয়ার আগে ৫৩২ রান তোলে। রহমতউল্লাহ মডেল স্কুলকে তারা হারায় ৪২৭ রানে।
ছোটবেলায় টেপ টেনিসে টুকটাক ক্রিকেট খেলত হাবিবুর। শামসুল হক স্কুলের ক্রিকেট বিভাগের শিক্ষক সাদ্দাম হোসেনের নজরে পড়ার পর বছরখানেক ধরে ক্রিকেট বলে অনুশীলন করছে। হাবিবুরকে নিয়ে এখন বড় স্বপ্ন দেখছেন সাদ্দাম, ‘আমার বিশ্বাস, এভাবে খেলতে থাকলে ও একদিন অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলবে। মূল জাতীয় দলেই বা নয় কেন!’