প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ট্রেন্ট ব্রিজে ভারতীয় স্পিন ফাঁদে পা দিয়ে স্টাম্পড হয়ে গেলেন অ্যালিস্টার কুক। মহেন্দ্র সিং ধোনির শিকার তালিকায় যোগ হলো আরেকটি স্টাম্পিং। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটা ছিল ভারত অধিনায়কের ১৩০তম স্টাম্পিং। কুককে আউট করেই কুমার সাঙ্গাকারার ১২৯ শিকারকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিক হয়ে গেলেন ধোনি। পরে জো রুটকেও স্টাম্পড করে শিকারসংখ্যা আরেকটি বাড়িয়ে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি-সাঙ্গাকারা ছাড়া ১০০ স্টাম্পিং আছে শুধু রুমেশ কালুভিথারানার। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপজয়ী কালু ১০১টি স্টাম্পিং করেছেন। পাকিস্তানের মঈন খান (৯৩) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯২) আছেন এরপরই। ৬৪ স্টাম্পিং নিয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের অবস্থান আটে।