প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা ১৩৯, মহেন্দ্র সিং ধোনি ১৩৭। হিসাবটা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের। আর এই হিসাব নিয়েই এবার অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন ভারতের অধিনায়ক ধোনি। ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে এক স্টাম্পিং করে সাঙ্গাকারাকে ছোঁয়ার আরেকটু কাছে এগিয়েছিলেন। আর কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো দুটি স্টাম্পিং করে শ্রীলঙ্কান গ্রেটকে পেছনেই ফেলে দিলেন ধোনি। ৪১৯ ম্যাচে ১৪০ স্টাম্পিং ধোনির, সাঙ্গা ১৩৯ জনকে স্টাম্পড করেছেন ৫৯৪ ম্যাচে। ২৩৮ ম্যাচে ১০১ স্টাম্পিং করে তালিকার তিনে শ্রীলঙ্কার রুমেশ কালুভিতারানা। ৭০ স্টাম্পিং করে বাংলাদেশে মুশফিকুর রহিম আছেন সাত নম্বরে। ধোনি সবচেয়ে বেশি ৫ বার করে স্টাম্পড করেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে।