স্টার্ক-হ্যাজলউডকে বিশ্রাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জশ হ্যাজলউডকে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তবে পরদিনই বুঝতে পারলেন, বেশি চাপ পড়ে যাচ্ছে এই ফাস্ট বোলারের ওপর। টানা খেলার মধ্যে থাকা হ্যাজলউডকে তাই প্রথম ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের দলে আছেন আরেক ফাস্ট বোলার মিচেল স্টার্কও। হ্যাজলউড আর তাঁকে পুরো সিরিজেই বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন কোচ ড্যারেন লেম্যান। উদ্দেশ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাতে নিয়ে যাওয়া যায় সতেজ হ্যাজলউড-স্টার্ককে। ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ১৩ জানুয়ারি। এএফপি।