স্টার্কের গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকায় কাল গতির ঝড় তোলা মিচেল স্টার্ক
ওয়াকায় কাল গতির ঝড় তোলা মিচেল স্টার্ক

নিউজিল্যান্ড ইনিংসের ৮৯তম ওভার। মিচেল স্টার্কের ২১তম ওভারের চতুর্থ বল। ইয়র্কারটি পড়িমরি করে ঠেকালেন রস টেলর। ওয়াকার স্পিডগান গতি দেখাল ১৬০.৪ কিলোমিটার (৯৯.৭ মাইল)!
টেলরের প্রতিক্রিয়ায় কিছু বোঝার উপায় ছিল না। স্টার্কও এমন ভাব করলেন—এ আর এমন কী! তবে টেলিভিশন ধারাভাষ্যকারদের কণ্ঠে বিস্ময়। বিস্মিত হওয়ার মতো ঘটনাই। কাল ওয়াকায় ওই বলটি করেই যে ইতিহাসে নাম তুলে ফেলেছেন স্টার্ক!
আনুষ্ঠানিকভাবে বোলিংয়ের গতি মাপা শুরু হওয়ার পর যে রেকর্ড, সে অনুযায়ী ক্রিকেট ইতিহাসে এর আগে ১৬০ কিলোমিটার গতিতে বল করতে পেরেছেন মাত্র চারজন—জেফ টমসন, শোয়েব আখতার, ব্রেট লি ও শন টেইট। কাল এঁদের দলে যোগ দিলেন মিচেল স্টার্ক। তবে অন্য কারও কীর্তিই টেস্ট ক্রিকেটে নয়। সেই হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম বোলার এখন স্টার্ক। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দ্রুততম বাঁহাতিও!

মিচেল স্টার্ক ভেঙে দিয়েছেন ম্যাককালামের ব্যাটের কানাও l ক্রিকইনফো
মিচেল স্টার্ক ভেঙে দিয়েছেন ম্যাককালামের ব্যাটের কানাও l ক্রিকইনফো

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান অবশ্য একটু সংশয় ছড়িয়ে দিতে চাইলেন। তাঁর ধারণা, এটা যান্ত্রিক গোলযোগের ফল, ‘আমি নিশ্চিত নই, কেউ ভুল বোতামে টিপ দিয়েছে কি না। রসকোকে (টেলর) জিজ্ঞেস করতে হবে, আসলেই অন্য বলগুলোর চেয়ে ১০ কিলোমিটার বেশি গতি সে অনুভব করেছে কি না।’ ম্যাকমিলানের এই সন্দেহ পরে হেসে উড়িয়ে দিয়েছেন স্টার্ক, ‘উনি চাইলে কাল নেটে আমার বিপক্ষে ব্যাট করতে পারেন।’
গতির ঝড় অবশ্য শুধু ওই ওভারেই নয়, নতুন বলে নিয়মিতই তুলেছেন স্টার্ক। এর ঠিক আগের ওভারের শেষ বলেই ১৫৪.৮ গতির এক ইয়র্কারে ভেঙে দিয়েছেন ম্যাককালামের ব্যাটের এক কোনা। ক্রিকইনফো।


দ্রুততম বোলিং
দ্রুততম বোলিং

দ্রুততম বোলিং
১৬১.৩ (কিমি/ঘণ্টা)
শোয়েব আখতার
পাকিস্তান-ইংল্যান্ড (ওয়ানডে)
কেপটাউন, ২০০৩
১৬১.১
শন টেইট
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (ওয়ানডে)লর্ডস, ২০১০
১৬১.১
ব্রেট লি
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ওয়ানডে)
নেপিয়ার, ২০০৫
১৬০.৬
জেফ টমসন
অস্ট্রেলিয়া (বোলিং প্রতিযোগিতা)
পার্থ, ১৯৭৬
১৬০.৪
মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (টেস্ট)
পার্থ, ২০১৫