প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই ফর্ম ফিরে পেয়েছেন স্টিভেন স্মিথ। গত সপ্তাহেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। পরের ম্যাচেও খেলেছেন ৪৫ রানের ঝোড়ো এক ইনিংস। ফর্ম দীর্ঘস্থায়ী করার সুযোগ হলো না তাঁর। কবজির চোট অস্ট্রেলিয়ান অধিনায়ককে ছিটকে দিয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ডান কবজিতে গত এক সপ্তাহ ধরেই হালকা ব্যথা অনুভব করছিলেন স্মিথ। খুব একটা গুরুতর চোট নয় এটি। কিন্তু জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে অস্ট্রেলিয়ার। এর আগে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তাঁরা। পরশু সাইড স্ট্রেইন মিচেল মার্শকেও বাধ্য করেছে আইপিএল থেকে সরে যেতে। রয়টার্স।