স্টেইনকে নিয়েই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসছেন স্টেইন। ফাইল ছবি
বাংলাদেশে আসছেন স্টেইন। ফাইল ছবি

‘ক্যারিয়ারের এই পর্যায়ে আর যত বল করার বাকি আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপচয় না করে বড় কোনো টুর্নামেন্টেই করতে চাইব আমি’—সপ্তাহ দুয়েক আগে উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ডেল স্টেইন। মুখে যা-ই বলুন না কেন জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসছেন প্রোটিয়া পেসার। তবে স্টেইনের বাংলাদেশ সফর কেবল টেস্ট সিরিজের জন্যই।

আজ বাংলাদেশ সফরে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে প্রোটিয়ারা। ১৫ সদস্যের ওয়ানডে দলটা অনেকটাই বিশ্বকাপ স্কোয়াডের মতোই। এ সংস্করণে কেবল থাকছেন না কেবল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। টেস্ট দলে আছেন চার নতুন মুখ। বাংলাদেশের সঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার সুযোগ রেজা হেনড্রিকস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাডা ও ডেন ভিলাসের। তবে টেস্টে থাকছেন না এবি ডি ভিলিয়ার্স। পিতৃত্বকালীন ছুটির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলবেন না এই বিধ্বংসী ব্যাটসম্যান।। অভিষেকের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ মিস করতে যাচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি দলে নেই স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির। এ সংস্করণে নতুন মুখ এডি লাই। দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে পা রাখবে আগামী ৩০ জুন।


টি-টোয়েন্টি দল:

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেভিড ভিসে, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাডা, অ্যারন ফাঙ্গিসো, এডি লাই, ওয়েইন পারনেল, ব্যুরোন হেন্ড্রিকস।


ওয়ানডে দল:

এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, রাইলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিয়েন, ক্রিস মরিস, মরনে মরকলে, ইমরান তাহির, কাগিসো রাবাডা, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো, ওয়েইন পারনেল, রায়ান ম্যাকলারেন।


টেস্ট দল:

হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রেজা হেনড্রিকস, ফাপ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফাঙ্গিসো, সাইমন হারমার, তেম্বা বাভুমা, কাগিসো রাবাডা, ডেন ভিলাস।


বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি:

৫ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, ঢাকা
৭ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ঢাকা
১০ জুলাই: প্রথম ওয়ানডে, ঢাকা
১২ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, ঢাকা
১৫ জুলাই: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
২১ জুলাই: ১ম টেস্ট, চট্টগ্রাম
৩০ জুলাই: ২য় টেস্ট, ঢাকা