স্টেইনের পর আমলা-ডু প্লেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইনের এই আবেদনে সাড়া দিতেই হয়েছে আম্পায়ারকে। জার্মেইন ব্ল্যাকউডকে এলবিডব্লু করে তৃতীয় উইকেট পেলেন প্রোটিয়া ফাস্ট বোলার। কাল কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে l এএফপি
ডেল স্টেইনের এই আবেদনে সাড়া দিতেই হয়েছে আম্পায়ারকে। জার্মেইন ব্ল্যাকউডকে এলবিডব্লু করে তৃতীয় উইকেট পেলেন প্রোটিয়া ফাস্ট বোলার। কাল কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে l এএফপি

দুই বছর আগে কেপটাউনে বর্ষশুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন আলভিরো পিটারসেন। কিন্তু এরপর খেলা ২৬ ইনিংসে দক্ষিণ আফ্রিকান ওপেনার ফিফটিই পেয়েছেন মাত্র তিনটি। যার সর্বশেষটি আবার ১১ ইনিংস আগে। তাই দক্ষিণ আফ্রিকা দলে পিটারসেনের অবস্থান এখন অনেকটাই নড়বড়ে। এই ডানহাতি কাল সুযোগ পেয়েছিলেন অবস্থানটা শক্ত করার। কিন্তু ভালো শুরু করেও ৪২ রানে রানআউট হয়ে গিয়ে আরেকবার হারিয়েছেন সুযোগ। পিটারসেন পারেননি, তবে তাঁর দল দক্ষিণ আফ্রিকা টেস্টের নিয়ন্ত্রণ প্রায় নিজেদের হাতেই নিয়ে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে ৩২৯ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২২৭ রান করেছে প্রোটিয়ারা।
অধিনায়ক হাশিম আমলা ৫৫ রানে ও এবি ডি ভিলিয়ার্স ৩২ রান নিয়ে ব্যাট করছিলেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৮ রান করেছেন ফ্যাফ ডু প্লেসি। এর আগে ৪ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ টিকতে পারে মাত্র ৫৯ বল। এ সময়ে ৫৩ রান তুলে ক্যারিবীয়রা অলআউট ৩২৯ রানে। তবে এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন জার্মেইন ব্ল্যাকউড। ওয়েস্ট ইন্ডিজের শেষ ৪ উইকেট ভাগাভাগি করেছেন ডেল স্টেইন ও মরনে মরকেল। ৭৮ রানে ৪ উইকেট নিয়ে স্টেইনই সেরা বোলার। ক্রিকইনফো, টেন ক্রিকেট।