স্টেইন-মরকেলের বিশ্রাম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে ছিলেন। তবে ফিরছেন জিম্বাবুয়েতেই। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে না থাকলেও ত্রিদেশীয় সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন দুই ফাস্ট বোলার ডেল স্টেইন ও মরনে মরকেল। চোট নিয়ে বিউরান হেনড্রিকস ছিটকে গেছেন আগেই, হ্যামস্ট্রিংয়ের চোটে থাকছেন না ভারনন ফিল্যান্ডারও। দুই পেসার কাইল অ্যাবট ও এমথোকোজিসি শেজি তাই থেকে যাচ্ছেন দলে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে হারারেতে আগামী পরশু শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকইনফো।