স্টেশনের নাম 'শচীন'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে তো নিশ্চয়ই চেনেন? কিন্তু ‘শচীন’ নামে যে ভারতে একটা শহরও আছে সেটা জানেন কি? গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে ২৮১ কিলোমিটার এবং সুরাট থেকে মাত্র ১৩ কিমি দূরের সেই শহরের রেলস্টেশনের নামও শচীন। না, ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে এ শহরের কোনো সম্পর্ক নেই। কিন্তু, নামটা শুনলে বা স্টেশনের নেমপ্লেটটা চোখে পড়লে সবার আগে কি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের কথাই মনে পড়ে না? কলকাতা টোয়েন্টিফোর-সেভেন।