স্ট্রাউসের সেরা একাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্যোগটা লর্ডস কর্তৃপক্ষের। তাদের ফেসবুকে পেজে একের পর এক প্রকাশ করা হচ্ছে সাবেক ইংলিশ ক্রিকেটারদের বেছে নেওয়া সেরা টেস্ট একাদশ। সেই আয়োজনে এবার যোগ দিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। আর যথারীতি তাঁর সেরা একাদশেও বেশ চমক। ১১ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন শচীন টেন্ডুলকার। রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীদের জায়গা হয়নি। পাকিস্তানেরও আছেন মাত্র একজন। কিন্তু ওয়াসিম আকরাম নন, স্ট্রাউসের পছন্দ শোয়েব আখতার। ডেল স্টেইনকে বাদ রেখে নিয়েছেন মরনে মরকেলকে। এ ছাড়া স্ট্রাউসের সেরা একাদশে আছেন ট্রেসকোথিক, কুক, ল্যাঙ্গার, ক্যালিস, লারা, গিলক্রিস্ট, ওয়ার্ন ও ম্যাকগ্রা। টাইমস অব ইন্ডিয়া।