স্ট্রিক প্রাদেশিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলে ভালেই কাজ করছিলেন। দুর্দান্ত পেস আক্রমণ গড়ে উঠেছিল। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের চাকরি ছেড়ে দেন হিথ স্ট্রিক। ভারতের একাডেমির বোলিং কোচ হতে পারেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত যোগ দিলেন উত্তর প্রদেশ ক্রিকেট একাডেমির বোলিং পরামর্শক হিসেবে। ২০১০-১১ মৌসুমে রঞ্জির দল দিল্লির কোচ ছিলেন স্ট্রিক। ইউপির রঞ্জি দলের দায়িত্ব নিয়েছেন মনোজ প্রভাকর। সূত্র: পিটিআই।