স্ত্রী-বান্ধবীদের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে বিরাট কোহলি, গ্যালারিতে তাঁর বান্ধবী আনুশকা শর্মা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে বেশ নিয়মিতই দেখা গেছে এমন দৃশ্য। ভারতীয় সংবাদমাধ্যমের গুঞ্জন, টেস্ট সিরিজের সময় কোহলির সঙ্গে একই হোটেলে ছিলেন তাঁর অভিনেত্রী বান্ধবী। স্ত্রী কিংবা বান্ধবীদের সঙ্গে রাখার অনুমতি পেয়েছিলেন ভারতের অন্য ক্রিকেটাররাও। তবে বিশ্বকাপে বোধ হয় সেই অনুমতিটা থাকছে না। খেলাতেই যাতে পুরো মনোযোগ থাকে ধোনির দলের, সে জন্য খেলোয়াড়দের স্ত্রী, বান্ধবী কিংবা পরিবারের কাউকে দলের সঙ্গে নিতে থাকার অনুমতি দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টাইমস অব ইন্ডিয়াকে এটি জানিয়েছেন বিসিসিআইয়ের এক মুখপাত্র। তবে বিসিসিআইয়ের আরেকজন বলেছেন, ‘আলাদা করে যদি কারও স্ত্রী বা বান্ধবী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যান, সেটি তো আর বোর্ড আটকাতে পারবে না। বোর্ডেরও এতে সমস্যা নেই, যদি ক্রিকেটাররা পারিবারিক ব্যাপারগুলো থেকে বিশ্বকাপের সময়টায় দূরে থাকেন।’ আইএএনএস।