স্থগিত অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতত স্থগিত অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর। ফাইল ছবি
আপাতত স্থগিত অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর। ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে বিসিবি অনূর্ধ্ব-১৬ ভারত সফর স্থগিত ঘোষণা করেছে বিসিবি


করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিসিবি অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মার্চের ২০ তারিখ ২ তিন দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলতে ভারতের গুয়াহাটি যাওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৬ দলের। দেশে ফেরার কথা ১২ এপ্রিল। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত সফরটি স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কায়সার জানিয়েছেন, ‘সিরিজটি আপাতত ১৫ তারিখ পর্যন্ত স্থগিত। ভারতে এখন যাতায়াতে নিষেধাজ্ঞা আছে। ভিসা জটিলতা আছে ১৫ এপ্রিল পর্যন্ত। নতুন ভিসাও হচ্ছে না। আর করোনা ঝুঁকি তো আছেই।’
বিসিবি আগামী মে মাসে অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর করতে চাচ্ছে। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সে ক্ষেত্রে ভারত সফর আরও পিছিয়ে যেতে পারে।