স্পনসর পেল বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্রে সর্বোচ্চ দর ছিল তাদেরই। তবে সেটা মন ভরাতে পারছিল না বিসিবির। তাই চলছিল আলোচনা, কাল মিলেছে সমাধান। সর্বোচ্চ দরদাতা ‘টপ অব মাইন্ড’ পাকিস্তান সিরিজে জাতীয় দলের স্পনসর। দরপত্রে তারা হাঁকিয়েছিল ২ কোটি ১১ লাখ টাকা। আলোচনার পর সেটা বেড়েছে। বিসিবির প্রত্যাশা ছিল আড়াই কোটি টাকার আশেপাশে। শেষ পর্যন্ত দফা হওয়া টাকার অঙ্কটি জানায়নি বিসিবি। তবে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন সন্তুষ্টির কথা, ‘টাকার অঙ্কটা আমরা বলতে পারি না। যেহেতু তারা মার্কেটিং এজেন্সি, হয়তো তাদের পরিকল্পনা আছে স্বত্ব বিক্রি করা। তবে যা পেয়েছি, তাতে আমরা খুশি। আড়াই কোটি টাকার বেশিই পেয়েছি আমরা।’