স্পিন কোচ সুনীল যোশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিন কোচ হিসেবে প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিলকে পায়নি বিসিবি। তবে দ্বিতীয় পছন্দ সুনীল যোশিকে হাতছাড়া করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের সাবেক বাঁহাতি স্পিনারকে দুই মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছে। কাল রাতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন যোশির সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডের, ‘যোশির সঙ্গে আপাতত দুই মাসের চুক্তি হয়েছে। পারস্পরিক আলোচনা-সমঝোতার ভিত্তিতে পরে সেটা আরও বাড়তে পারে। আমার জানামতে শিগগিরই তাঁর কাজে যোগ দেওয়ার কথা।’

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে যোশি বলেছেন অস্ট্রেলিয়ার সিরিজের আগেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। যোশি ও ম্যাকগিল ছাড়াও স্পিন কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম ও দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস।