স্পিন নয়, পেসেও কাঁপাতে জানে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতেই নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দিলেন ভুবনেশ্বর।
শুরুতেই নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দিলেন ভুবনেশ্বর।

ভারতের মাটিতে বিদেশি ব্যাটসম্যানদের সবচেয়ে কঠিন কাজ কী? চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, ভারতের স্পিনারদের মুখোমুখি হওয়া। কিন্তু ইডেন গার্ডেনে আজ নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় পেসাররা দেখালেন, তাঁরাও কম যান না। অন্তত ভুবনেশ্বর কুমার। মাত্র দশ ওভার হাত ঘুরিয়েই নিলেন ৫ উইকেট। তাতে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩১৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে কিউইদের রান মাত্র ১২৮, কিন্তু উইকেট পড়ে গেছে ৭টি। এখনো পিছিয়ে ১৮৮ রানে। 

আগের দিন ভারতও পুরো দিনে হারিয়েছিল সাত উইকেট। তবুও ভারতকে পিছিয়ে রাখা যাচ্ছিল না দুটি কারণে। একে তো রান হয়ে গিয়েছিল ২৩৯, তার ওপর উইকেটে ছিলেন ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। এর মধ্যে ঋদ্ধিমানই আজ আরও এগিয়ে নিয়ে গেলেন ভারতকে। নিজে অপরাজিত ছিলেন ফিফটি করে (৫৪ রান), জাদেজা ও শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ভারতকে পার করিয়ে দিলেন ৩০০-ও।
তবু গাপটিল-ল্যাথাম-টেলরদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের সামনে এ রান দিয়ে কতটা কী করতে পারবে ভারত, এ নিয়ে কিছুটা শঙ্কা হয়তো ছিল। তবে ইনিংসের শুরুতেই ভারতের জন্য পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করে দিলেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। সপ্তম ওভার শেষ হওয়ার আগে দুজনে মিলে ফিরিয়ে দিলেন প্রথম তিন কিউই ব্যাটসম্যানকে, স্কোরবোর্ড নিউজিল্যান্ডের রান মাত্র ২৩। শামির উইকেট একটি, ভুবনেশ্বরের দুটি।
শামি আর উইকেট পাননি, তবে থামেননি ভুবনেশ্বর। উইকেট নিয়েছেন আরও তিনটি। কতটা নিখুঁত লাইনে বল করে গেছেন <SNG-QTS>ভুবি<SNG-QTS>, সেটির প্রমাণ হয়ে থাকবে এই তথ্য—পাঁচ উইকেটের গাপটিল, নিকোলস ও হেনরি—তিনজনকেই বোল্ড করেছেন। এলবিডব্লু করেছেন স্যান্টনারকে। শুধু টেলরকে আউট করতেই মুরালি বিজয়ের সাহায্য নিতে হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড ইনিংসে শুধু একটি ইনিংসই পেয়েছেন ভারতের স্পিনাররা। লুক রনকিকে আউট করেছেন জাদেজা।
নিউজিল্যান্ডের হয়ে যা লড়লেন শুধু এই টেলর আর রনকিই। দুজনই অবশ্য আউট হয়েছেন মধ্য ত্রিশে। টেলর করেছেন ৩৬, রনকির রান ৩৫। এর বাইরে গাপটিল ও স্যান্টনার আউট হয়ে গেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছেই।
যেন অনেকটা প্রথম টেস্টেরই চিত্রনাট্য। বোলারদের সব চেষ্টা ভন্ডুল করে দিচ্ছেন কিউই ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড এখন তাকিয়ে তাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়াটলিংয়ের দিকে। ভারতকেও উদ্ধার করেছে তাঁর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। আটে নেমে ঋদ্ধিমানের ফিফটির ইনিংসটা না হলে ভারত হয়তো আরও বিপদে পড়ে যেত। ১২ রানে অপরাজিত ওয়াটলিং কি পারবেন ‘ঋদ্ধিমান’ হতে?