প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিনবান্ধব উইকেট বললেই ভারতের নাম মুখে চলে আসে। কিন্তু মজার ব্যাপার হলো টেস্টে স্পিনারদের গড় কিংবা স্ট্রাইক রেট দুই হিসাবেই ভারত কিন্তু এক নম্বর দেশ নয়। উইকেট নিতে স্পিনাররা সবচেয়ে কম রান খরচ করেছেন শ্রীলঙ্কায়। মুরালিধরনের দেশে প্রতি ৩১.৭১ রান খরচায় একটি করে উইকেট নিয়েছেন স্পিনাররা। ৩২.৫৭ গড় নিয়ে ভারত আছে দুইয়ে। স্ট্রাইক রেটের হিসাবে অনেকটা পিছিয়ে ভারতের অবস্থান পাঁচে। ভারতে প্রতি ৭৭.৮ বলে স্পিনাররা একটি করে উইকেট নিয়েছেন। প্রতি ৬৭.৩ বলে একটি উইকেট—স্ট্রাইক রেটের হিসাবে বাংলাদেশই সবচেয়ে স্পিনবান্ধব। বাংলাদেশের পরে অবস্থান শ্রীলঙ্কা (৬৯.২), সংযুক্ত আরব আমিরাত (৭২.৭) ও দক্ষিণ আফ্রিকার (৭৭.০)। ১৯৯১ সালে নির্বাসন থেকে ফেরার পর অবশ্য দক্ষিণ আফ্রিকায় প্রতি ৮০.২ বলে উইকেট পড়েছে স্পিনে।