স্পিনজালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিনজালে শিকার ভালোই ধরা পড়ছে। বাংলাদেশি স্পিনাররা সিরিজে জিম্বাবুয়ের শেষ ইনিংসের আগেই শিকার করেছেন ৪৩ উইকেট। আজ তৃতীয় টেস্টের শেষ দিন আর ৭ উইকেট নিতে পারলেই হয়ে যাবে ৫০ উইকেট। তিন বা তার কম ম্যাচের টেস্ট সিরিজে কোনো দলের স্পিনাররা মাত্র দুবারই ৫০ উইকেট নিতে পেরেছেন। ১৯৭৬-৭৭ মৌসুমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়ে ঠিক ৫০ উইকেট নিয়েছিলেন স্বাগতিক ভারতীয় স্পিনাররা। ১৯৯৮ সালে শ্রীলঙ্কা সফরেও কিউইদের ৫০ উইকেটে শিকার করেছিলেন স্পিনাররা।