স্পিনারদের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিচন্দ্রন অশ্বিন ২৮, রবীন্দ্র জাদেজা ২৬, আদিল রশিদ ২৩, মঈন আলী ১০, জয়ন্ত যাদব ৯, অমিত মিশ্র ৫, জাফর আনসারি ৩, জো রুট ২, লিয়াম ডসন ২। কাল শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দুই দলের স্পিনাররা মিলে নিয়েছেন ১০৮ উইকেট। অশ্বিন-জাদেজারা আর মাত্র একটি উইকেট পেলেই ছুঁয়ে ফেলতেন এক সিরিজে স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ডের ভারত সফরেই পাঁচ ম্যাচে স্পিনাররা নিয়েছিলেন ১০৯ উইকেট। ওই সিরিজে ভারতের লেগ স্পিনার ভগবত চন্দ্রশেখর ৩৫টি ও বাঁহাতি স্পিনার বিষান সিং বেদি ২৫টি উইকেট পেয়েছিলেন। এক সিরিজে স্পিনারদের ১০০ উইকেট নেওয়ার ঘটনা চারটি। তিন ম্যাচের সিরিজে স্পিনাররা সর্বোচ্চ ৭৯ উইকেট পেয়েছেন ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা সফরে।

.
.