দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে পার্থের ওয়াকায়। এই মাঠের দ্রুত ও বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে প্রথম দুই ম্যাচের জন্য ছয় পেসারকে রেখে ১৩ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই রাখা হয়নি। গত বছর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা পেসার জশ হ্যাজেলউডকে ফিরিয়ে আনা হয়েছে দলে। অধিনায়ক মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন ও মিচেল মার্শের জন্যও এটাকে ফেরাই বলা যায়। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে তিনজনই দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এএফপি, ক্রিকইনফো।
অস্ট্রেলিয়া দল: ক্লার্ক (অধিনায়ক), বেইলি, কোল্টার-নাইল, ফিঞ্চ, হ্যাজেলউড, জনসন, মিচেল মার্শ, ম্যাক্সওয়েল, রিচার্ডসন, স্মিথ, ওয়েড, ওয়ার্নার ও ওয়াটসন।
সিরিজের সূচি
নভেম্বর
১৪ ১ম ওয়ানডে পার্থ
১৬ ২য় ওয়ানডে পার্থ
১৯ ৩য় ওয়ানডে ক্যানবেরা
২১ ৪র্থ ওয়ানডে মেলবোর্ন
২৩ ৫ম ওয়ানডে সিডনি