প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮৬ রানে ১২ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট। নাথান লায়নের হাতেই দূর হলো দীর্ঘ ১০ বছরের এক খরা। ২০০৪ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে দেশি-বিদেশি কোনো স্পিনারই ম্যাচে ১০ উইকেট নিতে পারেননি। ২০০৪ সালে জুলাইয়ে কেয়ার্নসে শ্রীলঙ্কান লেগ স্পিনার উপুল চন্দনা সর্বশেষ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ায় ১০ উইকেট নেন। এরপর অ্যাডিলেড টেস্টের আগপর্যন্ত খেলা ৫৭ টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। অস্ট্রেলীয় লেগ স্পিনার ৮২ রানে ৯ উইকেট নেন আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় আয়োজিত ৩৯৪ টেস্টে ৩৩ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন স্পিনাররা। অস্ট্রেলিয়ার চেয়ে শুধু ইংল্যান্ড (৪৯২ ম্যাচে ৪২) ও ভারতেই (২৪৪ ম্যাচে ৩৮) স্পিনাররা বেশি ১০ উইকেট নিয়েছেন।