স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যেন হঠাৎই অন্য এক দল!
বাংলাদেশ যেন হঠাৎই অন্য এক দল!

টানা চারটি ওয়ানডে সিরিজ জয়। বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্যান্স। গত অক্টোবর থেকে বাংলাদেশ যেন হঠাৎই অন্য এক দল! হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে ক্লান্ত বাংলাদেশ ক্যারিবিয়ান সফর শেষ করে দেশে ফিরেছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। এরপর জিম্বাবুয়ে সিরিজের আগে মাস খানেক বিশ্রাম। জিম্বাবুয়েকে হারিয়ে ভুলতে বসা জয়ের স্বাদটা আবার পেল বাংলাদেশ। টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই ধবলধোলাই বাংলাদেশের একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীরা।
জয়টা জিম্বাবুয়ের বিপক্ষে বলে সেটি তেমন মূল্য পায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধ কন্ডিশনে বিশ্বকাপ যেন নতুন করে চেনাল বাংলাদেশকে। এরপর তো একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডের নতুন শক্তি হিসেবেই আবির্ভূত মাশরাফির দল। টেস্টেও খারাপ কী! সর্বশেষ তিন টেস্টে ড্র করায় যদিও বৃষ্টির যথেষ্টই অবদান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যতটুকু খেলা হয়েছে, তাতে অবশ্য লড়াইটা ছিল সমানে-সমানেই। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ড্র তো দুর্দান্ত এক ফিরে আসার সাক্ষী। এর আগে জিম্বাবুয়েকে ধবলধোলাই।
২০ ম্যাচে ১৫ জয়। গত ১০ মাসে ওয়ানডেতে সাফল্যের হারে (কমপক্ষে ৫ ম্যাচ) বাংলাদেশের (৭৫ ভাগ) ওপরে শুধুই অস্ট্রেলিয়া (৮৮.২৪)। গত ২৫ অক্টোবর থেকে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৩১টি ম্যাচ খেলার পর এবার একটু বিশ্রাম। এই ৩১ ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা খেলেছেন সত্যিকারের একটি দল হয়েই। সবার সম্মিলিত অবদানেই যে এই সাফল্য, পরিসংখ্যানই এর সাক্ষী। এই সময়কালে দ্বিতীয় সেরা দল হয়েও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের মধ্যে নেই বাংলাদেশের কেউ। টেস্টেও একই অবস্থা। বোলিংয়ে শীর্ষ দশে টেস্টে তাইজুল ও ওয়ানডেতে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
ওয়ানডেতে ২০ ম্যাচে ৩০ উইকেট সাকিবের। ১৮ ম্যাচে মাশরাফির উইকেট ২৬টি। রুবেল (২২), মুস্তাফিজ (১৮), সানি (১৬), তাসকিন (১৪), নাসিররাও (১২) খুব বেশি পিছিয়ে নেই উইকেট শিকারে।
ওয়ানডেতে ৮২৪ রান নিয়ে সবার ওপরে মুশফিক। পাঁচ শর বেশি রান আছে তামিম, সৌম্য, মাহমুদউল্লাহ ও সাকিবের। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে হাজারের বেশি রান চারজনের। ১৪৭২ রান নিয়ে সবার ওপরে তামিম। বদলে গেছে ব্যাটিংয়ের ধরনও। গত অক্টোবরের আগে ২৮৯ ওয়ানডেতে বাংলাদেশ ওভারপিছু রান তুলেছে ৪.৩৩ করে। সর্বশেষ ২০ ম্যাচে যা বেড়ে হয়েছে ৫.৬০।
সৌম্য সরকারের আগ্রাসী ব্যাটিং, কাটার নিয়ে মুস্তাফিজের বিস্ময়কর আবির্ভাব। তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব। তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-নাসির-সাব্বির-রুবেল-তাসকিনদের ধারাবাহিকতা। সিরিজের পর সিরিজ জয়। সব মিলিয়ে গত দশ মাস সময়টার একটাই নাম দেওয়া যায়।
স্বপ্নযাত্রা!
স্বপ্নের মৌসুম
ম্যাচ জয় হার ড্র
মোট ৩১ ১৯ ৮ ৪
টেস্ট ৮ ৩ ১ ৪
ওয়ানডে ২০ ১৫ ৫ -
টি-টোয়েন্টি ৩ ১ ২ -
সিরিজ থেকে সিরিজে
টেস্ট
প্রতিপক্ষ ম্যাচ জয় হার ড্র ফল
জিম্বাবুয়ে ৩ ৩ ০ ০ জয়
পাকিস্তান ২ ০ ১ ১ হার
ভারত ১ ০ ০ ১ ড্র
দ. আফ্রিকা ২ ০ ০ ২ ড্র
ওয়ানডে
প্রতিপক্ষ ম্যাচ জয় হার ফল
জিম্বাবুয়ে ৫ ৫ ০ জয়
বিশ্বকাপ ৬ ৩ ৩ কো. ফাইনাল
পাকিস্তান ৩ ৩ ০ জয়
ভারত ৩ ২ ১ জয়
দ. আফ্রিকা ৩ ২ ১ জয়
টি–টোয়েন্টি
প্রতিপক্ষ ম্যাচ জয় হার ফল
পাকিস্তান ১ ১ ০ জয়
দ. আফ্রিকা ২ ০ ২ হার
সবচেয়ে বেশি রান
টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ১০০/৫০
তামিম ইকবাল ৩১ ৩৭ ১৪৭২ ২০৬ ৪৩.২৯ ৬৪.২২ ৫/৭
সাকিব আল হাসান ৩১ ৩৪ ১১৮৩ ১৩৭ ৪৩.৮১ ৭৮.৭৬ ২/৮
মুশফিকুর রহিম ৩১ ৩৪ ১১৭৭ ১০৬ ৩৬.৭৮ ৮০.৬৭ ১/৮
মাহমুদউল্লাহ ২৫ ২৮ ১১০৫ ১২৮* ৪৬.০৪ ৫৮.৯৯ ২/৮
সৌম্য সরকার ২২ ২৪ ৮৪৩ ১২৭* ৩৮.৩১ ৯৫.৯০ ১/৪
মুমিনুল হক ১৩ ১৮ ৬৬২ ১৩১* ৪১.৩৭ ৫৪.৮৪ ১/৪
ইমরুল কায়েস ১০ ১৪ ৫৪৩ ১৫০ ৪১.৭৬ ৪৭.২১ ২/২
সাব্বির রহমান ২৩ ১৯ ৪৪৭ ৫৩ ৩১.৯২ ১০৬.৯৩ ০/২
এনামুল হক ৮ ৭ ২৫৮ ৯৫ ৩৬.৮৫ ৬৭.৫৩ ০/২
লিটন দাস ১১ ১১ ২২৯ ৫০ ২২.৯০ ৭২.৬৯ ০/১

তামিম ইকবাল
তামিম ইকবাল

সবচেয়ে বেশি রান তামিম ইকবালের
৫
সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরিও তাঁর। টেস্টে ৩টি, ওয়ানডেতে ২টি
২০৬
টেস্টে সর্বোচ্চ ইনিংসটি তামিমের ব্যাট থেকে, ওয়ানডেতে সর্বোচ্চ ১৩২–ও
সবচেয়ে বেশি উইকেট
টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি
ম্যাচ ওভার রান উইকেট সেরা গড় ৫/১০
সাকিব আল হাসান ৩১ ৪৩৬.২ ১৬৫৪ ৫৬ ৬/৫৯ ২৯.৫৩ ৩/১
তাইজুল ইসলাম ৯ ২৯৩.৫ ৯৮২ ৩২ ৮/৩৯ ৩০.৬৮ ২/০
রুবেল হোসেন ২১ ১৯৪.২ ৯৩২ ২৭ ৪/৫৩ ৩৪.৫১ ০/০
মাশরাফি বিন মুর্তজা ২১ ১৫৪.০ ৮১৪ ২৬ ৩/২০ ৩১.৩০ ০/০
মুস্তাফিজুর রহমান ১১ ৮৮.০ ৩৬৯ ২৫ ৬/৪৩ ১৪.৭৬ ২/০
আরাফাত সানি ১১ ৮০.৫ ৩৬৬ ২০ ৪/২৭ ১৮.৩০ ০/০
জুবায়ের হোসেন ৯ ১৩৮.১ ৬০৭ ২০ ৫/৯৬ ৩০.৩৫ ১/০
নাসির হোসেন ১৬ ৮৯.৪ ৪২৭ ১৫ ৩/২৬ ২৮.৪৬ ০/০
তাসকিন আহমেদ ১২ ৮৩.০ ৫০৪ ১৫ ৩/৪২ ৩৩.৬০ ০/০
মাহমুদউল্লাহ ২৫ ৮৪.১ ৪০৪ ৯ ২/৪০ ৪৪.৮৮ ০/০

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সাকিব আল হাসান ব্যাটে–বলে উজ্জ্বল
বাংলাদেশের ক্রিকেটারদের যত কীর্তি
খুলনা টেস্টে তামিম-ইমরুলের ৩১২ রান, টেস্টে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ। দুই বাঁহাতি ওপেনারের সর্বোচ্চ জুটিও এটি
ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার তাইজুল ইসলাম (জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে)
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ৫ বা এর বেশি উইকেট মুস্তাফিজুর রহমানের
ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৩ উইকেট মুস্তাফিজের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও এই বাঁহাতি পেসারের।
সবচেয়ে কম ম্যাচ (১৫৬) খেলে ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ ছুঁয়েছেন সাকিব
টেস্ট অভিষেকে চার বলের মধ্যে ৩ উইকেট নেওয়া চতুর্থ বোলার মুস্তাফিজ
বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল 
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪০টি চার মেরেছেন তামিম। তিন ম্যাচ সিরিজে বিশ্ব রেকর্ড
৩

জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে বাংলাদেশের ৩১টি ম্যাচেই খেলেছেন তিনজন—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাব্বির রহমান খেলেছেন সবগুলো ওয়ানডে ও টি-টোয়েন্টি।
২০
সবচেয়ে বেশি ছয় মুশফিকুর রহিমের
১০০+
স্ট্রাইকরেট ১০০ ছাড়ানো ব্যাটসম্যান দুই জন—সাব্বির রহমান (১০৬.৯৩) ও মাশরাফি বিন মুর্তজা (১০৬.০৩)
৪৬.০৪
সবচেয়ে বেশি গড় মাহমুদউল্লাহর। ৪০ ছাড়ানো ব্যাটিং গড় আছে আরও চারজনের
৮/৩৯
টেস্টে সেরা বোলিং তাইজুল ইসলামের, ওয়ানডেতে মুস্তাফিজের (৬/৪৩)
১৪
১৪টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা
১৪.৭৬
২০১৪ সালের ২৫ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় মুস্তাফিজুর রহমানের (১৪.৭৬)। ১৮.৩০ গড়ে ২০ উইকেট নিয়ে এর পরই আরাফাত সানি।