স্বভূমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। এমন কিছু অর্জনও আছে, যেটা কুমার সাঙ্গাকারা নিজেও হয়তো জানেন না। আজ থেকে শুরু গল টেস্টে সে রকমই একটা অর্জন হয়ে যেতে পারে। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সাত হাজার রান করেছেন চারজন ব্যাটসম্যান। গল টেস্টে ২৬৫ রান করলে সাঙ্গাকারাও নাম লেখাতে পারবেন এই দলে। আর এই টেস্টে না পারলে কলম্বোতে শেষ সুযোগটা পাবেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি রান (৭৫৭৮) করার কীর্তিটা রিকি পন্টিংয়ের। মোট রানে শচীন টেন্ডুলকার এগিয়ে থাকলেও এখানে আছেন দুইয়ে (৭২১৬ রান)। তিনে আছেন সাঙ্গাকারারই সাবেক সতীর্থ মাহেলা জয়াবর্ধনে (৭১৬১ রান)। জ্যাক ক্যালিস আছেন চারে (৭০৩৫ রান)।