১৮৮ রানের লক্ষ্য, কাল বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ১১২ রানে অলআউট হয়ে হারল ৭৫ রানে। টেস্ট ইতিহাসে ২০০ বা এর কম রানের লক্ষ্যে ব্যাট করে এর চেয়ে বড় ব্যবধানে হারার উদাহরণ আছে মাত্র দুটি। ১৯১০ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। দুই পেসার টিবি কটার (৪/৪৭) ও বিল হুইটি (৬/১৭) মিলে প্রোটিয়াদের ৮০ রানে অলআউট করে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে জয় এনে দেন। দুই শর কম রান ডিফেন্ড করে সবচেয়ে বড় জয়টা ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯৪ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডকে ১৪৭ রানে হারায় ক্যারিবীয়রা। ইংলিশরা লক্ষ্য পায় ১৯৪ রানের। কার্টলি অ্যামব্রোস (৬/২৪) ও কোর্টনি ওয়ালশ (৩/১৬) মিলে ইংল্যান্ডকে অলআউট করে দেন মাত্র ৪৬ রানে।
২০০রানেরকমপুঁজিতেবড়জয়
ব্যবধান লক্ষ্য ম্যাচ
১৪৭ ১৯৪ ও. ইন্ডিজ-ইংল্যান্ড
পোর্ট অব স্পেন, ১৯৯৪
৮৯ ১৭০ অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা
মেলবোর্ন, ১৯১০
৭৫ ১৮৮ ভারত-অস্ট্রেলিয়া
বেঙ্গালুরু, ২০১৭
৭২ ১৩৭ নিউজিল্যান্ড-ইংল্যান্ড
ওয়েলিংটন, ১৯৭৮
৭২ ১৪৫ পাকিস্তান-ইংল্যান্ড
আবুধাবি, ২০১২