স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শুরুর নয় ওভারের মধ্যেই দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নেওয়া। প্রোটিয়াদের ঘরের মাঠেই ২৮৬ রানে আটকে দেওয়া। সুরাঙ্গা লাকমলের প্রথম ৫ উইকেট। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ ছিল শ্রীলঙ্কার। এরপরও স্বস্তিতে নেই অ্যাঞ্জেলো ম্যাথুসরা। দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে দিশেহারা তারা। আলোকস্বল্পতায় খেলা খেলা বন্ধ হয়েছে আগেভাগে। ১৮১ রান তুলতেই নেই ৭ উইকেট।
শ্রীলঙ্কার উইকেট হারানোর শুরু ইনিংসের চতুর্থ ওভারে। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের একটি বলই সর্বনাশ করে। দিমুথ করুনারত্নে ড্রাইভ করতে চেয়েছিলেন, বলটা ব্যাটের কানায় লেগে ভেঙে দেয় লেগ স্টাম্প। তিন ওভার পর উইকেটকিপারের হাতে সহজ ক্যাচ দিলেন কুশল পেরেরা। পরের ওভারে আরেক কুশল, মেন্ডিসও আউট। ২২ রানেই ৩ উইকেট হারানো শ্রীলঙ্কার পঞ্চম উইকেট পড়েছে ৯৪ রানে। এরপর ধনাঞ্জয়া ডি সিলভা কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে রঙ্গনা হেরাথ ফেরার পর ব্যাটিংয়ে নামেন চামিরা সিলভা। টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৮.৫ ওভারে ২৮৬ (ডুমিনি ৬৩, কুক ৫৯, এলগার ৪৫; লাকমল ৫/৬৩)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৮১/৭ (ডি সিলভা ৪৩*, ম্যাথুস ৩৯, চান্ডিমাল ২৮; ফিল্যান্ডার ৩/৩৫, অ্যাবট ২/৪৯)।