প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরটা শুরু হয়েছিল শ্রীলঙ্কাকে আতিথ্য দিয়ে। এরপর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত এক বছর কাটানো বাংলাদেশ এরপর দেশের মাটিতে সিরিজ খেলেছে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষেও। ২০১৪ সালে ৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি আয়োজন করে রেকর্ডই করে ফেলেছে বাংলাদেশ। বছরে মোট ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ২০০৭ সালে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ হয় ক্যারিবিয়ানে। ওয়েস্ট ইন্ডিজ এই বছর বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক ছিল। এ ছাড়া শুধু শ্রীলঙ্কাই এক পঞ্জিকাবর্ষে ৫০টির বেশি ম্যাচ আয়োজন করেছে। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশটিতে মোট ম্যাচ হয় ৫২টি। এবারের আগে বাংলাদেশে সর্বোচ্চ ২৩টি ম্যাচ হয় ২০১১ সালে।