স্মারক সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে চান ইতিহাসের সাক্ষী? ২০১৫ বিশ্বকাপের টসের মুদ্রা, যে বল দিয়ে খেলেছেন মাশরাফি-ম্যাককালামরা অথবা ম্যাচের স্কোরকার্ড—সংগ্রহে রাখতে চান এসব? আইসিসি সুযোগ করে দিচ্ছে এমনই, নিলামে অংশ নিয়ে আপনার হাতেও উঠতে পারে এক টুকরো ইতিহাস! ৪৯টি ম্যাচের টসের মুদ্রা, কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচে ব্যবহৃত একটি বল, ম্যাচ অফিশিয়াল স্বাক্ষরিত স্কোরকার্ড—নিলামে উঠছে এসব স্মারক। ‘এসই প্রোডাক্টস’ নামে অস্ট্রেলিয়াভিত্তিক একটি নিলাম প্রতিষ্ঠান অনলাইনে নিলামের ব্যবস্থা করবে। ২০১১ সালেও একই রকম ব্যবস্থা করেছিল তারা। প্রতিটি স্মারকের জন্য নির্দিষ্ট সময় থাকবে, নিলামের জন্য যেতে হবে ‘আইসিসি-শপ ডট কম’ নামের ওয়েবসাইটে। আইসিসি।